মৌলভীবাজারে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মানসিক রোগী এক সন্তানের জননীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ধর্ষণের ঘটনায় ফজলু এবং মাসুক নামের দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কাশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৩ জানুয়ারী বৃহস্পতিবার ফজলু, মাসুক ও রিপন নামের ৩ জনকে আসামী করে জুড়ি থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার বাদী জানান, মানসিক রোগী মেয়েকে ফুলতলায় বিয়ে দেন। তার একটি মেয়ে শিশু রয়েছে। কিন্তু পাগলামির কারণে স্বামী তাকে তালাক দেয়। মেয়েটি তার বাড়িতে থাকে। মাঝে মধ্যে মেয়েটি একা ঘুরে বেড়ায়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক মাসুক মেয়েটিকে রাস্তায় একা পেয়ে তার মেয়ের কাছে নিয়ে যাবার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তার সহযোগী রিপন, ফজলুসহ কয়েকজন মিলে রাতভর তাকে ধর্ষণ করে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এই ঘটনার মামলায় উল্লেখিত ৩ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন ১৬৪ তে জবানবন্দি দিয়েছে। অপর আসামী রিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed