Main Menu

গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ডোবা থেকে সুহাই মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের নিকটে ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। সুহাই মিয়া উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গাঁও গ্রামের মৃত তমজিদ আলী ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের নুরজাহান সিএনজি পাম্পের নিকটে একটি ডোবায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেলে স্থানীয়রা তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code