ছাতকে সাংবাদিকসহ ৬ জন কারাগারে
ছাতক প্রতিনিধি: ছাতকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক সাংবাদিকসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ আদালত (ছাতক জোন)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ নির্দেশ প্রদান করেন।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাবেক ছাত্রনেতা আমিন উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আবদুল কাদিরের পুত্র, দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, উত্তর খুরমা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহনপুর গ্রামের আমরুজ আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ গ্রামের নূর মিয়ার পুত্র বদরুল হুদা, সৈদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিক মিয়ার পুত্র রাজু মিয়া, ছায়াদ মিয়ার পুত্র লায়েক মিয়া।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর রাতে ছাতকের ধারণবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাকির রহমান বাবুল বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা (নং-১৬) করেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed