শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থানার দেওন্দী মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়।
আটককৃতরা হলো- শায়েস্তাগঞ্জ থানার চর হামুয়া গ্রামের মো. ইছাক আলীর ছেলে মো. ফজল মিয়া (৪০) এবং ছাতক থানার বড়কাপন গ্রামের শুকুর মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (২৫)। তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।
« সুবর্ণচরে গণধর্ষণের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার (Previous News)
(Next News) গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার »
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed