কানাইঘাটে মাটির দেয়াল চাপায় মহিলার মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে মাটির দেয়াল ধসে পড়ে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা বেগম (৫২) কালিজুরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বিরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বসত ঘরের পাশে গর্ত খোঁড়ার সময় আকস্মিকভাবে ঘরের মাটির দেয়ালটি সাহিদার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার এস আই পান্না লাল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed