হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকুকে সহ-সভাপতি এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন যুগ্ম সাধারণ সম্পাদক।
কার্যকরী সদস্যরা হলেন- শামীম আহছান (সম্পাদক দৈনিক খোয়াই), অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ (আমাদের সময়), মোহাম্মদ নাহিজ (বাংলাভিশন), মো. ফজলুর রহমান (সম্পাদক দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), আব্দুল মঈন চৌধুরী টিপু চৌধুরী (দৈনিক করতোয়া), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শফিকুল আলম চৌধুরী (ভোরের কাগজ), রাশেদ আহমদ খান (সময় টিভি)।
পদাধিকার বলে সদস্য হয়েছেন- বিদায়ী সভাপতি মোহাম্মদ শাবান মিয়া (সম্পাদক প্রতিদিনের বাণী) ও রাসেল চৌধুরী (দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর টিভি)।
হবিগঞ্জ প্রেসক্লাবের বিগত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed