নীলফামারীতে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় আজিজুল ইসলাম (৫২) নামে এক কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের শাহাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজিজুল খড় ভর্তি ট্রলি নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় আন্তঃনগর রূপসা ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আজিজুল ট্রলির শব্দের কারণে ট্রেন আসার শব্দ টের পাননি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual8 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed