ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে খুলনার গল্লামারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন। এতে খুলনা-১ আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে বলে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলায় মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকেও আসামি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়াতে অসত্য খবর প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed