মালিবাগে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মালিবাগে বাস চাপায় দুইজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে সড়কে নেমে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন তাদের সহকর্মীরা।
মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।
দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগের আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করেন।
আশপাশের কয়েকটি গার্মেন্টসের কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে মালিবাগ থেকে রামপুরা অভিমুখী সড়কে অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
আর কয়েক কিলোমিটারজুড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
রামপুরা থানার ওসি এনামুল হক জানান, দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed