Main Menu

হবিগঞ্জ-১ আসনে জয়ী মিলাদ গাজী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১ লাখ ৫৮ হাজার ১শ’ ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া পেয়েছেন ৮৫ হাজার ১শ’ ৯৭ ভোট।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯শ’ ৩৯ জন। মোট কেন্দ্র ছিলো ১৭৬টি।

এবার ১ম বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed