সিলেট-১ আসনে মহাজোটের ড. মোমেন জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মর্যাদার আসন খ্যাত সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই।
রোববার দিনভর ভোট শেষে ২১৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ২৩ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ১ লাখ ৭৪ হাজার ৮৪৫।
রোববার রাত সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী এম এমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, সিলেট-১ আসনের বর্তমান এমপি হলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার বয়সের কারণে এ আসনে প্রার্থী হননি অর্থমন্ত্রী। যে কারণে তার ভাই নৌকার মনোনয়ন পান।
এ দুজন ছাড়াও সিলেট-১ আসনে বিভিন্ন দলের আরও ৮জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬ হাজার ২৬৭ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৬৩ জন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed