Main Menu

ধর্মপাশায় মামার হাতে ভাগ্নে খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাইফুল ইসলাম (৩৭) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে এ নিহতের ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুলের মামার সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তার মামা কাঠের বাট দিয়ে সাইফুলের শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে এ নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে রয়েছে।

Share





Related News

Comments are Closed