সিলেটে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জমাদি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।
এছাড়া জেলার ৫টি সংসদীয় আসনের ভোটগ্রহণের সরঞ্জাম স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
রোববার সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।
Related News
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More
ওসমানীনগরে গাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়াRead More



Comments are Closed