Main Menu

সিলেটে প্রতিপক্ষের হামলায় প্রবাসী খুন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার বাদাঘাটে প্রতিপক্ষের হামলায় কায়সার আহমদ (৩৫) নামে এক প্রবাসী খুন হয়েছেন।

নিহত কায়সার আহমদ বাদাঘাট এলাকার নলখড় গ্রামের মাহমদ আলীর ছেলে ও কুয়েত প্রবাসী। গত দুই মাস পূর্বে কায়সার কুয়েত থেকে ছুটিতে দেশে আসেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

Manual4 Ad Code

তার পরিবারের দাবী- বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার লিফলেট বিতরণ করতে কায়সার একই গ্রামের বারিক উল্লাহ, তরিক উল্লাহদের বাড়িতে যান। এই বাড়ির লোকজন বিএনপির সমর্থক। সেখানে বাড়ির লোকজনের সাথে রাজনৈতিক বিষয়ে কায়সারের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ঐ বাড়ির লোকজন তার উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

তবে গ্রামের অপর একটি পক্ষ জানিয়েছে- কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান কায়সার।

Manual8 Ad Code

এ ব্যাপারে সিলেটের জালালাবাদ থানার ওসি শাহ্ হারুনুর রশীদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান- নিহতের পরিবারের দাবী নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে হামলায় কায়সারের মৃত্যু হয়েছে। আবার গ্রামের অন্য একটি পক্ষ বলছে গরু হারানো নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code