Main Menu

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থ্রিজি-ফোরজি বন্ধ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে সারাদেশে টুজি সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয় বিটিআরসি। এরই মধ্যে মোবাইল ফোন অপারেটরগুলো থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু করেছে।

Manual7 Ad Code

এই নির্দেশনার ফলে টু জি ইন্টারনেট সেবা চালু থাকবে। এই ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে।

Manual3 Ad Code

তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এ নির্দেশনার আওতায় নাও পড়তে পারে বলে ধারণা করছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

-তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code