গোয়াইনঘাটে ভাইস চেয়ারম্যান স্বপনসহ আটক ২
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন ও পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে জাতীয় ঐকফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়ি থেকে শাহ আলম স্বপনকে ও রাধানগড় বাজার থেকে সাইদুর রহমানকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় তাদেরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতাসহ গোয়াইনঘাট থানায় একাদিক মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed