Main Menu

ছাতকে ওসির প্রত্যাহার দাবি‌ ঐক্যফ্রন্ট প্রার্থীর

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: সুনামগঞ্জ-৫ আস‌নের প্রাথীর বড় ভাইসহ বিএনপির দেড় শতা‌ধিক নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ অশান্ত করায় ছাতক থানার ওসি আতিকুর রহমানের প্রত্যাহার দাবি করেছেন বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক পৌর এলাকার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান চৌধুরী বলেন, বিএনপির কোনো নেতাকর্মী রাস্তায় বের হতে পারছে না। সকালে প্রধান নির্বাচনী কার্যালয়ে আসা কেন্দ্রের নিয়োগকৃত প্রায় ২০ জন এজেন্ট ও শতাধিক নেতাকর্মীকে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। তার বড় ভাই কুতুবুর রহমান চৌধুরী সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাঁকেও আমার বাসার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

Manual4 Ad Code

মিজানুর রহমান চৌধুরী বলেন, এতো কিছুর পরও ধানের শীষের পক্ষে গণজোয়ার থামানো যাচ্ছে না। তাই শেষ দিকে এসে বাহিনীর ওপর নির্ভরশীল শাসকদল। একে একে ঘর বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে গনগ্রেফতার চালা‌চ্ছে পু‌লিশ। ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতা থেকে কর্মী পর্যন্ত কেউ বাদ যাচ্ছে না।

এ পর্যন্ত শতাধিক নেতাকর্মী ও নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে ব‌লে উল্লেখ করেন তিনি। এছাড়া মিজানুর রহমান চৌধুরী নিজেও গ্রেফতার হওয়ার আশঙ্কার মধ্যে আছেন বলে সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী এলাকার প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পু‌লিশ। আমি সবার প্রতি আহবান জানাই যদি আমিও গ্রেফতার হই, তবুও মাঠ ছেড়ে দেবেন না। ভোটাধিকার প্রতিষ্ঠার এ আন্দোলন থেকে আমরা পিছপা হবো না।

সংবাদ সম্মেলন থেকে তিনি ভোটের দিন বিদেশি পর্যবেক্ষক, দেশী পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ নজরদারির আহবান জানান। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ অনেক আগেই পরাজিত হয়ে গেছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ওপর নির্ভর করা হচ্ছে। মিজানুর রহমান চৌধুরী প্রজাতন্ত্রের বাহিনীর কাছে জনগণের ভোটাধিকার হরণ না করার আহবান জানিয়ে বলেন, ‘পুলিশসহ প্রশাসনের প্রতি আমার সর্বশেষ আহবান, গণরায়ের বিপক্ষে যাবেন না। আপনারা কোনো দলের নন, জনগণের। এই ভরসা প্রতিষ্ঠা করুন। নইলে সবার আগে বিপদে পড়বেন আপনারাই। কারণ, ৩০ ডিসেম্বরের পর আওয়ামী লীগকে আর খোঁজে পাবেন না। তখন আপনাদেরই এলাকায় থাকতে হবে। এই থাকাটা নিরাপদ করুন। জনগণ আপনাদের পাশে থাকবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান চৌধুরী জানান, ছাতক থানার ওসি সব রকমের সীমা লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে শুক্রবার লিখিতভাবে অভিযোগ করবেন ব‌লে জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিএনপি, সহযোগী সংগঠন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতারাসহ ছাতক ও দোয়ারা ইউনিয়ন পর্যায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code