Main Menu

জৈন্তাপুরে খোয়াই খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Manual6 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে খোয়াই খালের পুনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন সহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা টেকসই ভাবে সমুন্নত রাখতে কৃষি, পানি ও পরিবেশ খাতকে সমন্বিত পরিকল্পনার আওতায় উন্নয়নের জন্য বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পানি সম্পদের টেকসই ব্যবহার এবং পানির দ্বারা সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় রোধ ব-দ্বীপ পরিকল্পনার মূল লক্ষ্য। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ শত বর্ষের ডেল্টা প্ল্যান ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের ১ম পর্যায়ে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার খোয়াই খালের প্রায় ৫ কিলোমিটার খাল খনন কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদী খাল সমুহ এই প্রকল্পের আওতায় খনন করা হবে।

Manual7 Ad Code

২৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার আসামপাড়াস্থ খোয়াই খালের পূনঃখনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়ের উপ-সচিব মাহমুদ হাসান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূইয়া, সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আসেফ আয়নান বক্স, উপ-প্রকৌশলী আব্দুল লতিফ, মনির হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর জাতীয় শ্রমিকলীগ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ, টিকাদারী প্রতিষ্ঠান আশা ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক সাইফুর রহমান খোকন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code