সিলেটে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের ৫ থানায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মামলার ওয়ারেন্টের আসামি এবং নিয়মিত মামলার আসামিও রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল-মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে কোতোয়ালী মডেল থানায় ৭জন, জালালাবাদ থানায় ৪জন, দক্ষিণ সুরমা থানায় ৫জন, মোগলাবাজার থানায় ৭জন এবং শাহপরাণ থানায় ৭জন রয়েছেন।
তবে এয়ারর্পোট থানায় কোন গ্রেফতার নেই বলে জানান তিনি।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed