Main Menu

মোগলাবাজারে বিএনপি নেতা বাবুল মিয়া গ্রেপ্তার

Manual4 Ad Code

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ ডিসেম্বর বুধবার ভোরে মোগালাবাজারের ছিছরাকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

বুধবার মোগলাবাজার থানা পুলিশ বাবুল মিয়াকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Manual6 Ad Code

এদিকে, বিএনপি নেতা বাবুল মিয়াকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, একটি দলকে খুশি করতে বিনা কারণে প্রতিদিনই বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে পুলিশ। ভোটের মাঠ থেকে বিএনপিকে সরিয়ে রাখতে এ ধরনের গ্রেফতার অভিযান। যতই গ্রেফতার করা হোক, ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নেতৃবৃন্দ অবিলম্বে বাবুল মিয়া সহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code