সিলেটে মৃত্যুর ৬ বছর পর আসামি ছাত্রদল নেতা!
বৈশাখী নিউজ ডেস্ক: মাহমুদ হোসেন শওকত সিলেট মহানগর ছাত্রদলের সক্রিয় একজন কর্মী ছিলেন। তিনি ২০১২ সালের ২২ মার্চ দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে নগরের উপশহরে খুন হন।
মারা গেছেন প্রায় ৬ বছর আগে। অথচ ২০১৮ সালে দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে তাকে। অজ্ঞাতনামা বেশ কয়েকজন এবং ১২০ আসামির নাম উল্লেখসহ দায়ের করা মামলাটির ২৭ নম্বরে রয়েছে নিহত শওকতের নাম। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নং-৩১ (১২) ১৮)।
গত রোববার (২৩ ডিসেম্বর) কোতোয়ালি থানাধীন কানিশাইল খেয়াঘাটের সামনে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
এজাহারে মামলার বাদী নগরীর নাইওরপুর মৌবন ১২/১ বাসার বাসিন্দা মো. ফাহিম আহমদ হামীমের অভিযোগ, রাত ৯টায় খেয়াঘাটের সামনে রিকশায় করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন বাদী। এসময় আসামিরা পথরোধ করে রিকশা থেকে প্রচার মাইক খুলে নেন। বাধা দিলে তাকে গালিগালাজ, মারধরসহ হুমকি দেন এবং তার চারপাশে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের আওয়াজ শুনে কোতোয়ালি থানার টহল পুলিশ এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ লাল স্কচটেপ মোড়ানো দু’টি ককটেল উদ্ধার করে বলেও এজাহারে উল্লেখ করেন ফাহিম।
বিএনপি নেতাদের অভিযোগ- এটা গায়েবি মামলা। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এধরনের আরো অনেক মামলা হয়েছে। এগুলো নতুন কিছু নয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ‘মামলাটি পাবলিক বাদী হয়ে করেছেন। আর দীর্ঘ এজাহার খতিয়ে দেখা সম্ভব হয়নি।
Related News
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More
এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাRead More



Comments are Closed