Main Menu

সিলেটে বিএনপি নেতা আব্দুল আহাদ জামাল আটক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে তাকে নগরীর জিন্দাবাজার থেকে আটক করা হয়।

আব্দুল আহাদ খান জামালের পরিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল আহাদ খান জামাল অন্য নেতাকর্মীদের সঙ্গে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বের হতেই সাদাপোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এসময় জামালের সাথে আরো দুজন বিএনপি কর্মীও ছিলো।

Manual1 Ad Code

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। যদি কেউ আটক করেও থাকে এখনও থানায় আনেনি।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code