Main Menu

সাংবাদিকদের মোটর সাইকেল ব্যবহারে বাধা নেই

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনের দিন যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সংবাদ কর্মীদের মোটরসাইকেলও নিষেধাজ্ঞার আওতায় ছিল। তবে শেষ পর্যন্ত সাংবাদিকদের মোটর সাইকেল চলাচলের পক্ষে সম্মতি দিয়েছেন নির্বাচন কমিশন।

এর ফলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আখতারুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালন এবং নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, আমরা গণমাধ্যমে জানতে পারলাম নির্বাচনের দিন অন্যান্য যানবাহনের সঙ্গে সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করি। এসময় তারা আমাদের নিশ্চিত করেছেন যে সাংবাদিকদের মোটরসাইকেল নিয়ে চলাচলে কোনো ধরনের বাধা থাকবে না।

Manual8 Ad Code

আখতারুজ্জামান বলেন, আওয়ামী লীগের দাবির মুখে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি দিয়েছে ইসি।

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code