মাসুকগঞ্জ থেকে ২ ছাত্রদল নেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে কান্দিগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চমক আলির ছেলে ইউপি ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জালালাবাদ থানা পুলিশ তাদের আটক করে। আটক দুজন হলেন- কান্দিগাও ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ সোহেল ও ছাত্রদল নেতা জাহেদ।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সুত্রে জানা যায়, রাত ৮ টায় সিলেট ১ আসনের প্রার্থী মুক্তাদীরের পক্ষে ছাত্রদলের নেতা কর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা করেন। প্রচারণা শেষ হলে হঠাৎ জালালাবাদ থানা পুলিশের একটি দল এসে সিয়াম ও জাহেদকে আটক করে নিয়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed