Main Menu

বিএনপি প্রার্থী আখতারুজ্জামান রক্তাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ-২ আসনে (পাকুন্দিয়া-কটিয়াদি) নির্বাচনী প্রচারণার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে মেজর আখতারের ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতারা দাবি করেন, কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় ধানের শীষের প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন প্রচারণা চালাতে গেলে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশের লাঠিচার্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন রক্তাক্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তবে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন দাবি করেন, প্রচারণার সময় পুলিশের উপস্থিতি দেখে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দেয়। তাদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় ধানের শীষের প্রার্থীর ছেলে মো. সাব্বির জামান রনিকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed