সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের শরীক দলের নেতারা রয়েছেন।
গত বুধবার রাতে সিলেটে ২৩ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের এক যৌথ সভায় সিলেট মহানগরীতে নির্বাচন পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।
এ কমিটিতে আহবায়ক করা হয়েছে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনকে।
কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন- জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, গণফোরামের সিলেট জেলা সভাপতি এডভোকেট আনছার খান, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, লেবার পার্টির সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি বজলুর রহমান, বিজেপি (পার্থ), সিলেট মহানগর সভাপতি মোয়াজ্জেম হোসেন লিটন, জাগপা, সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জমিয়তে উলামায়ে ইসলাম, সিলেট মহানগর সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, এলডিপির সিলেট মহানগর সভাপতি সাইদুর রহমান চৌধুরী রূপা, কল্যাণ পার্টির সিলেট মহানগর সভাপতি আনিসুর রহমানসহ ২৩ দলীয় জোটের সকল মহানগর সভাপতিরা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed