দশমিনায় যুবদলের দুই নেতা আটক
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রনগোপালদি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দশমিনা উপজেলা যুবদলের সহ-সভাপতি ও রনগোপালদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সুমন হাওলাদার এবং একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. এনামুল।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাবি সাবেক ছাত্রদলের সভাপতি হাসান মামুন অভিযোগ করে বলেন, নির্বাচনের লেভেল ফিল্ড নষ্ট করার জন্য ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে গণগ্রেফতার করছে। নির্বাচনে কারচুপি করার জন্য সরকারের হয়ে পুলিশ নেতাকর্মীদের মামলা ছাড়াই গ্রেফতার ও ভুয়া মামলা দিচ্ছে। তিনি পটুয়াখালী-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী গেলাম মাওলা রনির বিরুদ্ধে করা মমলা প্রত্যাহারের দাবি ও তীব্র নিন্দা জানান।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed