ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান চেয়ে দোয়া ও মিলাদ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সোমবার তার ‘নিখোঁজের’ ৮০মাস উপলক্ষে সিলেট নগরীর শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ মিলাদের আয়োজন করা হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়ায় ইলিয়াসের সন্ধানের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান শেখ মখন মিয়া, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক কাজী জয়নুল হক, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা নুরুল আম্বিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ সদরুল মিয়া।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed