Main Menu

ছাতক ও বড়লেখায় তিন জামায়াত নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে ছাতক শহরের রহমতবাগ এলাকা থেকে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের প্রয়াত মাওলানা মদরিছ আলীর ছেলে মাওলানা আকবর আলী এবং সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদ সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রয়াত সৈয়দ আশরাফুল হকের পুত্র।

দুপুরে রহমতবাগ এলাকায় বিএনপির একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে ছাতক থানার ওসির নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, রোববার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা উপজেলার বর্ণি এলাকা থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

কামাল উদ্দিন ওই বড়লেখা ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘পুলিশ অ্যাসল্ট মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।’

Share





Related News

Comments are Closed