টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে বোলিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজের শুরুতে এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। পরে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন।
উইন্ডিজের সম্ভাব্য একাদশ
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, এভিন লুইস, শাই হোপ, দীনেশ রামদিন, ওশানে টমাস, রোভম্যান পাওয়েল।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed