স্ত্রী ও ২ মেয়েকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দীন নামে এক যুবক। সোমবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার দেবপুর গ্রামের সরদারবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইনুদ্দীন সরদার (৩০) তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দুই মেয়ে মিথিলা (৫) ও সিয়াম (১)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে ভোর রাতে সদর উপজেলার দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের বরাত দিয়ে নাসিম উদ্দিন বলেন, ভোর রাতে মাইনুদ্দীন ও ফাতেমার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাইনুদ্দিন তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে। এর পর সে ঘরে ঘুমিয়ে থাকা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে। পরে মাইনুদ্দীন নিজেও ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তিনি বলেন, পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয় লোকজন জানান, মাইনুদ্দীন চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। গতকাল রবিবার তিনি বাড়িতে আসেন। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।
মইনুদ্দিনের বড় ভাই কালাম সরদার জানান, মইনুদ্দিন গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। ওইদিনই সে শ্বশুর বাড়িতে যায়। পরদিন রবিবার স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে আসে।
তিনি বলেন, স্ত্রীর সোনার গহনা হারানো নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথেও তার কথা কাটাকাটি হয়।
মইনুদ্দিন চট্টগ্রামের একটি বেকারি কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিল বলে জানান তার ভাই।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed