কুলাউড়ায় মহাজোট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মহাজোটের প্রার্থী এম এম শাহীনের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়ায় নৌকার অফিসে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহাজোটের প্রার্থী শাহীনের সমর্থক মনি মিয়া (২০), ছোট মিয়া (১৯), রাজু আহমদসহ (২০) পাঁচ জন। আহতদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীতের দায়ী করছেন বিকল্পধারা ও মহাজোটের নেতারা।
কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর বলেন, ‘জামায়াত-শিবিরসহ বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’
এ অভিযোগ নাচক করে দিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা বলেন, বিএনপির কেউ হামলা করেনি। বিএনপিকে হয়রানি করার জন্য এই হামলার নাটক সাজানো হয়েছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিএনপির নেতাকর্মীরা মিছিল করে এসে হামলা চালিয়েছে। তবে কার নেতৃত্বে এ হামলা হয়েছে তা এ মুহুর্তে বলা যাচ্ছে না।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed