সিলেট জেলা প্রেসক্লাবের বিজয় দিবস পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ ডিসেম্বর) সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
এরপর বেলা ১১টায় জিন্দাবাজারস্থ জেলা প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাব নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান, সহ সভাপতি সাত্তার আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, ক্লাব সদস্য হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ মহসীন, হাসিনা বেগম, আশরাফ উদ্দিন রাজু, মামুন হাসান, মঞ্জুর হোসেন খান, সুলতান সুমন, সাইফ আল অপু, ইয়াহইয়া মারুফ, শাহিন আহমদ, দিব্য জ্যোতি সী, সুব্রত দাস প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed