৩৩৩ জন মুক্তিযোদ্ধাকে সিসিকের সংবর্ধনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে চলার ও বলার অধিকার লাভ করেছি।
তিনি রোববার বিকেলে নগর ভবনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ৩৩৩ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হেলথ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক। গীতাপাঠ করেন কর আদায়কারী জ্যোতিষ চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, এই দেশের সূর্য সন্তানদের সংবর্ধনা জানাতে পেরে সিলেট সিটি কর্পোরেশন গর্বিত।
তিনি বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের পাশে সবসময় আছে সিলেট সিটি কর্পোরেশন। তাদের জন্য ইতিমধ্যে হোল্ডিং টেক্স, পানির বিল মওকুফ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানে নগরীর কদমতলীতে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মুক্তিযোদ্ধা চত্তর।
অনুষ্ঠানে সিসিকের প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর আজম খান, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, কাউন্সিলর রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, মানিক মিয়া ও সাদ উদ্দিন।
প্রতিবছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাধুবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধারা যেকোন কাজে গেলে ভালো সেবা ও বিনয়ী আচরণ পেয়ে থাকেন তারা।
অনুষ্ঠানে সিলেটের সুধীজন, সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed