সিলেটে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার, আটক ৩
মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালক কামরুল ইসলামের (১৯) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নূর উদ্দিনের ছেলে।
শনিবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন বিবিদইল এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাৎক্ষনিক বিষয়টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে শনিবার রাতেই দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, কে বা কারা ঐ যুবককে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ ক্ষেতের জমিতে ফেলে গেছে।
এদিকে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার সকালে জনতার সহযোগিতায় তিনজনকে আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও অটোরিকশা গাড়ি উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার আটঘর গ্রামের আবদুর রুপের ছেলে আবদুস সালাম (২৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩০), সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা আলফু মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩০)।
অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহত অটোরিকশা চালক বিশ্বনাথ এলাকার বাসিন্দা। শনিবার বিকেলে আটককৃতরা যাত্রীবেশে অটোরিকসা গাড়িটি ভাড়ায় নিয়ে যায়। কিন্তু রাত ১০টায় অটোরিকসা চালকের পরিবারের লোকজন তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে ব্যবহৃত ফোন বন্ধ পান। এরপর থেকে তারা চালক কামরুল ইসলামকে খোজাখুজি শুরু করেন।

তিনি বলেন, অটোরিকসা চালককে গাড়ি ভাড়া করে যারা নিয়েছিল তাদেরকে চালকের এক নিকট আত্বীয় দেখতে পান। রবিবার সকালে আটঘর গ্রামের আটক নাজিম উদ্দিনকে নিহত চালকের আত্বীয় স্বজনরা ডেকে আনেন। পরে সে অটোরিকসা চালককে হত্যা করেছে বলে স্বীকার করে ও তার সঙ্গে আবদুস সালাম ছিল বলে জানায়। পরে এলাকাবাসী আবদুস সালামকে আটক করেন। পরে থানা পুলিশ আটককৃতদের নিয়ে আসে। এরপর আটককৃতদের নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারে অভিযানে নামে। আটককৃতদের দেখানো মতে দক্ষিণ সুরমা থানার বিবিদইল এলাকার একটি ফসলি জমির পানি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে হয়। পরে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে অটোরিকশা গাড়ি উদ্ধার করা হয়। লাশটি বর্তমানে দক্ষিণ সুরমা থানায় রয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed