কিশোরগঞ্জে বাসচাপায় ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলি ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো- সৈকত, মিলন ও শুভ। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিল।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে ও ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ।
নিহতদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ছিল।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনায় নিহতদের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তিন কিশোর মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। এসময় ঢাকা ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সৈকত ও মিলন মারা যায়।
এর পর আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed