Main Menu

গোলাপগঞ্জে বিএনপি নেতা খুরশেদ গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে খুরশেদ আলম (৩৩) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বাদেপাশা থেকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুরশেদ আলম বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের প্রয়াত সইব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই তপন কান্তি দাসের নেতৃত্বে ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় বাদেপাশা ইউনিয়নের আমকুনা গ্রামের নিজ বাড়ি থেকে খুরশেদ আলমকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় খুরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed