জীবননাশের ‘হুমকি’ জাবির নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে ‘জীবননাশের হুমকি’র অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা এক দর্শনার্থী।
সোমবার বিকেল ৫টার দিকে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর লিখিত অভিযোগপত্রে এমন অভিযোগ করেন ওই দর্শনার্থী।
অভিযোগকারীর নাম শামীম রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী। রাজধানীর মিরপুর এলাকা থেকে জাবিতে ঘুরতে আসলে তার সাথে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।
অভিযোগকারী শামীম সাংবাদিকদেরকে তার মুখের বাম পাশে ও কাঁধে আঘাতের চিহ্ন দেখান। ঘটনা জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে তিনি বলেন, ‘আমি ও আমার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে ভেলপুরী খাচ্ছিলাম। এমন সময় একজন (সুদীপ্ত শাহীন) এসে আমার বান্ধবীকে উদ্দেশ্য করে ডাকতে থাকে। তখন আমি তার কাছে যাই। সে আমাকে জিজ্ঞেস করে- আমি ক্যাম্পাসের কিনা? আমি ক্যাম্পাসের না জানতে পারলে তিনি আমার কাছে মোবাইল ও মোটর সাইকেলের চাবি চান। আমি প্রথমে দিতে অস্বীকার করি। পরে বুঝতে পারি যে তিনি ক্যাম্পাসের কেউ। এরপর তিনি আমাকে পুরাতন রেজিস্ট্রার ভবনে নিয়ে যান এবং রুমের ভেতর আটকে বেতের লাঠি দিয়ে মারধর করেন।’
এ সময় তিনি আরো বলেন, ‘থেমে থেমে ৬ দফা আমাকে লাঠি দিয়ে হাতে, মুখে, পেটে আঘাত করেন এবং ঘুষি মারেন তিনি। এরপর মারধরের এক পর্যায়ে তিনি আমার পকেটে গাঁজা ও পিস্তলের গুলি ঢুকিয়ে দিয়ে বলেন, ‘এখন সাংবাদিক আর পুলিশদেরকে ডেকে বলবো- তুই জাবিতে গাঁজা আর পিস্তলের গুলি সাপ্লাই দিস। এখন তোর জীবন ধ্বংস করে দিবো।’
প্রসঙ্গত, ইতোপূর্বেও জাবির দুই কর্মচারীর বিরুদ্ধে ক্যাম্পাসে ইয়াবা বিক্রির মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি এবং দর্শনার্থীদেরকে অনৈতিকভাবে মারধর করার অভিযোগ রয়েছে সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে ৭ বার প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। অবশেষে তার অফিসের ল্যান্ডলাইনে কল করা হলে সাংবাদিক পরিচয় দেয়া মাত্রই কল কেটে দেন এবং রেজিস্ট্রারের সাথে কথা বলতে বলেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ হাতে পাইনি।’
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed