বদরুজ্জামান সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সোমবার (১০ ডিসেম্বর) প্রকাশ করা একই বিজ্ঞপ্তিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দিলেও তা মেনে নিতে পারেননি সেলিম। তিনি নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছিলেন।
বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। পরে সেলিম নির্বাচন থেকে সরে দাঁড়ালে মৌখিক আদেশে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed