বুধবার সিলেট থেকে ধানের শীষের প্রচারণা শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করবেন ধানের শীষ মার্কার প্রার্থীরা। অন্যান্য নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এ প্রচারণা শুরু হলেও এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রচারণা শুরু করার উদ্দেশ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শীর্ষ নেতারা বুধবার সিলেট আসবেন। সেখানে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারে নামবেন নেতারা।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ বুধবার দুপুর দুইটায় সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে গণফোরাম-এর সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাসদের সভাপতি আ স ম আব্দুর রবসহ জাতীয় উপস্থিত থাকবেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed