পীরেরবাজারে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার তামাবিল সড়কের পীরের বাজারে ট্রাক চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম বাবু (১৪) পীরেবাজার এলাকার মইনুল ইসলামের পুত্র। সে এবারের জেএএসসি পরীক্ষার্থী।
নিহত কিশোরের পরিবার জানায়, রোববার সকালে পরীক্ষা দেবার জন্য পীরের বাজারস্থ নিজ বাড়ি থেকে মোটর সাইকেলে শহরে আসছিল সাইদুল। এসময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হয় সাইদুল। সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সংকটাপন্ন অবস্থায় তাকে ভর্তি করেননি বলে অভিযোগ করেন সাইদুলের স্বজনরা।
এরপর স্বজনরা তাকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed