Main Menu

গোলাপগঞ্জে যুবদল সভাপতি গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় বাদেপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাডি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাঝপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা ও কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed