হবিগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
হবিগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টিতে ৭ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার (০৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দলের প্রার্থীরা হবিগঞ্জ জেলা রিটার্নি অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ৭ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের আবেদন পেয়েছেন বলে জানান।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাপার বর্তমান এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী অ্যাডভোকেট নুরুল হক।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রার্থী মাও. আব্দুর রব ইউসূফি।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম ও ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী অ্যাডভোকেট মন মোহন দেবনাথ।
তাদের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. বেলায়েত হোসেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed