মৌলভীবাজারে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
মৌলভীবাজার প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রোববার মৌলভীবাজার জেলার ৪টি আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন । জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলামের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী হলেন- মৌলভীবাজার ১ (বড়লেখা ও জুড়ী) বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার–২ ( কুলাউড়া ) বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র থেকে আব্দুল মতিন, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের, খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল, মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) বিএনপি হাজী মুজিবুর রহমান মুজিবের ছেলে মুঈদ আশিক চিশতী।
সোমবার (১০ডিসেম্বর) প্রতিক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed