গোয়াইনঘাটে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পল্লীতে সুফিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের উপর সাতাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ উপর সাতাইন গ্রামের বিলাল হোসেনের স্ত্রী।
খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, এসআই ওসমান গণির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed