‘দৈনিক ৭১ ডট কম’ এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ‘দৈনিক ৭১ ডট কম’ নামের একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রবিবার (৯ ডিসেম্বর) সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়েছে, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে ‘দৈনিক ৭১ ডট কম’-এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ব্রেকিংনিউজকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed