গোলাম মাওলা রনির কুশপুত্তলিকা দাহ
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: আলোচিত-সমালোচিত সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির কুশপুত্তলিকা দাহ করেছে দশমিনা উপজেলা ছাত্রদল। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান ও মনোননয়ন দেয়ার পর থেকে পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২ ডিসেম্বর গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল হওয়ায় কিছুটা স্বস্তিতে ছিল তৃণমূল বিএনপি। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে গোলাম মাওলা রনির মনোনয়ন চূড়ান্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ফোটে পরেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় দশমিনা উপজেলা ছাত্রদল গোলাম মাওলা রনির কুশপুত্তলিকা দাহ করে এবং গোলাম মাওলা রনিকে গলাচিপা-দশমিনা উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করেন। দশমিনা উপজেলা ছাত্রদলের নেতারা গোলাম মাওলা রনিকে বাদ দিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। নাহলে তারা রোববার বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচী দেয়ার আল্টিমেটাম দেন।
এদিকে গোলাম মাওলা রনির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। দশমিনা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন আক্কাস বলেন, ২০০৮ সালে গোলাম মাওলা রনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন, মামলা হামলা ও বিএনপি অফিস পুড়িয়ে দেয়। আমরা এ মনোনয়ন মানি না। গোলাম মাওলা রনির ভাইয়া বাহিনী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবির ওপর দাড়িয়ে হলি খেলেছে। আমরা গোলাম মাওলা রনিকে গলাচিপা-দশমিনায় অবাঞ্চিত ঘোষণা করলাম। রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। গোলাম মাওলা রনিকে গলাচিপা-দশমিনায় আসতে দেয়া হবে না । আমরা তৃণমূল বিএনপি প্রার্থী হিসেবে হাসান মামুনকে চাই। তিনি ত্যাগী নেতা ও জনপ্রিয়। দলের জন্য জেল খেটেছেন বহুবার।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed