কাঁদলেন মনোনয়নবঞ্চিত মিলন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপি’র মনোনয়নবঞ্চিত তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় মনোনয়ন না দিলেও তার বিক্ষুব্ধ কর্মীদের শান্তনা দিয়ে দেশ ও দলের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আবেগঘন বক্তৃতা দিয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মিলনকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মিলন সমর্থকরা। হাইকমান্ডের সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে গণপদত্যাগ করার সিদ্ধান্ত ছিল তাদের।
শেষ পর্যায়ে সমাবেশস্থলে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বক্তৃতা দিতে শুরু করেন মিলন। তার আবেগঘন বক্তৃতা শোনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। কর্মীদের কান্না দেখে কাঁদেন নিজেও।
তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যুগ যুগ ধরে আমার সাথে নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রামে সাহসের সাথে অংশগ্রহণ করেছেন। জনগনের দুয়ারে দুয়ারে গিয়েছেন। জেল খেটেছেন, গুলিবিদ্ধ হয়েছেন। মামলা হামলায় বিপর্যস্থ হয়েছেন। আপনাদের প্রত্যাশা ছিল নির্বাচনে আমাকে যাতে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সেটা না হওয়ায় আপনারা আজ দুঃখ ভারাক্রান্ত। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করে বলছি, দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান নির্বাসনে। এই পরিস্থিতিতে প্রার্থী যাকেই করা হোক না কেন সারা বাংলাদেশেই খালেদা জিয়াকে ধানের শীষের প্রার্থী মনে করতে হবে। এই দুঃসময়ে দেশ ও দলকে বাঁচাতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্বাসন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে।’
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে মিছিলের গতিরোধ করতে রাস্তায় বসে পড়েন মনোনয়নবঞ্চিত কলিম উদ্দিন মিলন।
সমাবেশে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অংগ সংগঠের মিলন অনুসারী কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৫ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed