বিএনপির গুলশান কার্যালয়ে হামলা, ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মনোনয়ন বঞ্চিতরা দলটির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। তারা ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের গ্লাস ভাঙচুর করে। এ সময় এক সংবাদকর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।
আজ শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুর চালান মনোনয়নবঞ্চিত ও তাদের সমর্থকরা।
জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান ও চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।
এর আগে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী-সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা। মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed