সিলেট নগরীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে পালকি রেস্টুরেন্টের গলিতে অবস্থিত আলিয়া স্টোর ও অটোক্লিন নামক প্রতিষ্ঠানে শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে চুরির ঘটনা ঘটেছে। এ দুটি ব্যবসা প্রতিস্টান থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরদল।
আলিয়া স্টোরের স্বত্বাধিকারী দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ
জানান, চোরদল শুক্রবার রাতের কোন এক সময় তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অন্তত ৩০ হাজার টাকা, বিকাশ, ফ্ল্যাক্সিলোডের ৪টি মোবাইল ফোন সেট এবং বিপুল পরিমাণ রিচার্জ কার্ড নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকার মতো।
শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চুরির ঘটনা দেখতে পান জানিয়ে ওইদিন সকালেই এ নিয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে একইদিনে জিন্দাবাজারের সহির প্লাজার অটোক্লিন নামক প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানে চোর তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অন্তত ৫০ হাজার টাকা নিয়ে যায়।
অপরদিকে এর দুদিন আগে পার্শ্ববর্তী প্রীতিরাজ রেস্টুরেন্টেও চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, নগরীতে একজন সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পেয়েছি। এছাড়াও একই দিনে আরও একটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed